শতাব্দী প্রাচীন পঞ্চম দোল উৎসব উপলক্ষে আনন্দ ও উল্লাসে মাতলো চাঁচলের হরিশচন্দ্রপুরে জমিদার পরিবার ও স্থানীয় এলাকাবাসীরা। জানা যায়, ওই জমিদার পরিবারের কুল দেবতা বলতে "রাম-কানাই"। এখানে "রাম-কানাই" দেবতা বলতে কৃষ্ণ ঠাকুরকে বোঝায়। এদিন এই অনুষ্ঠানে জমিদার পরিবারের সমস্ত সদস্য সহ স্থানীয় এলাকার বাসিন্দারা এই অনুষ্ঠানে সামিল হয় তাদের বাড়িতে। দোল খেলা উপলক্ষে একটি দোল কীর্তনের আসোর বসে। দোলের তিথি অনুযায়ী এদিন রাত ১২টায় পঞ্চম দোলের শোভাযাত্রা বের করে থাকে তারা। এই শোভাযাত্রায় আবীর খেলার মধ্য দিয়ে জমিদার বাড়ি থেকে পুরো হরিশচন্দ্রপুর পরিক্রমা করে ওই জমিদার বাড়িতে এসে শোভাযাত্রা শেষ হয়।
জমিদার পরিবারের সদস্য তথা বিশিষ্ট গায়ক সৌমিত্র রায় জানান, তারা আনন্দ ও উল্লাসের সাথে এই পরিক্রমা করে পঞ্চম দোল উৎসব পালন করে থাকেন। আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হয় তাদের। তারা দোলের সময় একত্রিত হয়ে এই পঞ্চম দোল উৎসবে সামিল হন। এই দোলের শোভাযাত্রা বের করে থাকে তারা পুরো হরিশচন্দ্রপুর পরিক্রমা করে দোল খেলায় মেতে ওঠে। এর পাশাপাশি স্থানীয় এলাকার বাসিন্দারা এই দোল যাত্রাকে উপভোগ করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4s45O2SSUrs